বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

উখিয়ায় ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

 

উখিয়ায় বন বিভাগ ও পুলিশ যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার ( ৮ এপ্রিল) উখিয়া বন বিভাগের রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

 

স্থানীয়রা জানান, সদর বনবিটের আওতাধীন কুতুপালং লম্বাশিয়া এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমি জবর দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল। উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি বনভূমিতে গড়ে ওঠা ৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে উখিয়া সদর বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও লম্বাশিয়া ক্যাম্পে দায়িত্ব প্রাপ্ত এপিবিএন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বন বিট কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com