রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

নানা আয়োজনে শুরু বর্ষবরণ লোহাগাড়ায়

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

ভোরের প্রথম আলো ফোঁটার সঙ্গে সঙ্গেই চট্টগ্রামের লোহাগাড়ায় শুরু হয়েছে বর্ষবরণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়েই বাঙালি স্বাগত জানাচ্ছে নতুন বছরকে।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় নানা আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রার র‍্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থল এসে শেষ হয়।আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীগণ, স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, স্কাউটস শিশু- কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নানা আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির,

উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা নির্বাচন অফিসার শহীদুল ইসলাম,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মো: সাইফুল্লাহ চৌধুরী, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছেতার উদ্দিন আহমেদ, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাছান, পলাশ দাশ প্রমুখ।পরে উপজেলা পরিষদস্থ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ষবরণের অন্যান্য অনুষ্ঠান শুরু হয়।

এর মধ্যে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা লেডিস ক্লাবে এবারেই প্রথমবারের মত ইলিশ মাছবিহীন পান্থাভাতের আয়োজন হয়। পান্থাভাতে আলুভর্তা, দেশীয় মাছ ও শুটকি ভর্তা স্থান পায়। স্থানীয় শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com