সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
জঙ্গল সলিমপুরে বন্দুকযুদ্ধ: সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার মৃত্যু করদোবায় ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত, রেল চলাচল বন্ধ বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী আজ  বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নেত্রকোনায় গণভোটের প্রচারণা গ্রাম ও জেলা শহরে, গণভোট কি জানেন না শ্রমিক-গ্রামের ভোটাররা চট্টগ্রাম ৮ আসনে হ্যাঁ/না ভোট নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর দেবীপুর-নীচপাড়া গ্রামে প্রভাব খাটিয়ে আঙ্গিনায় চুলা ভেঙ্গে বাড়ি দখল করলেন ইউপি মেম্বার

নারীদের আওয়ামী লীগে আনতে পারলে জয় নিশ্চিত : পলক

মহিলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঘরে ঘরে ঢুকে নারীদের আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের আওয়ামী লীগে আনতে পারলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত।

আজ শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া গেল-ই-আফরেজ সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত মহিলাদের দেখভাল করেছেন। নারীদের অধিকার সমুন্নত করেছেন শেখ হাসিনা। চাকরিতে নারীদের কোটা বৃদ্ধি করেছে সরকার।

বিএনপি-জামায়াতের দুঃশাসনের শিকার হয়েছে নারীরা। সরকার নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা। মা আমাদের সম্পদ। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিগত নির্বাচনে মহিলারা নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন। আগামীতেও নৌকা প্রতীককে বিজয়ী করতে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা হক রোগীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদসহ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com