মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ফাইনালে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে চলমান নারী ওয়েনডে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে বৃষ্টি-বিঘ্নিত প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে অজি নারী দল।

বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ক্যারিবীয় মেয়েদের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩০৬ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ ওভারে ১৪৮ রান তুলতে সমর্থ হয় স্টেফানি টেইলরের দল।

উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। এছাড়া দেবন্দ্রা ডটিন ও হ্যায়লি ম্যাথিউস দুজনই ৩৪ রান করে করেন। অজিদের পক্ষে জেস জোনাসেন ২টি উইকেট নিয়েছেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৩ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়ার মেয়েরা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার র‌্যাচেল হায়নেস ও অ্যালিসা হিলি ২১৬ রান তুলেন। হায়নেস ৮৫ রানে ফিরলেও শতক হাঁকিয়েছেন হিলি। ১০৭ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। বেথ মুনি ৩১ বলে ৪৩ ও অধিনায়ক মেগ ল্যানিং ২৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভোরে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেই ম্যাচের বিজয়ীদের বিপক্ষেই ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com