বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন

ইউক্রেনে উত্তেজনা হ্রাসের পর পুতিন -বাইডেনের মধ্যে বৈঠক সম্ভব : হোয়াইট হাউস

ইউক্রেনে ছড়িয়ে পড়া উত্তেজনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার পরই কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও তার মার্কিন প্রতিপক্ষ জো বাইডেনের মধ্যে বৈঠক সম্ভব। মঙ্গলবার হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড সাংবাদিকদের এ কথা বলেন। খবর তাস’র।

এ পরিচালক বলেন, ‘বাইডেন গতকাল বলেছেন যে তিনি আবারো প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে বা তার সাথে কথা বলতে আগ্রহী।’

‘প্রেসিডেন্ট বাইডেন্ট ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আলোচনার জন্য আমি কোন পূর্বশর্ত জুড়ে দিচ্ছি না। তবে এ বৈঠকের ক্ষেত্রে আমরা একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছি এবং প্রেসিডেন্ট বাইডেন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে উত্তেজনা হ্রাসে রাশিয়ার এগিয়ে আসা প্রয়োজন এবং কূটনীতির ব্যাপারে সুস্পষ্ট ও সত্যিকার প্রতিশ্রুতি দিতে হবে।’

সোমবার বাইডেন বলেন, পুতিনের সাথে নতুন করে ব্যক্তিগত বৈঠক সম্ভব। তিনি আরো বলেন, এ ধরনের আলোচনার সম্ভাবনা তাদের কর্মসূচির ওপর নির্ভর করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com