রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

ন্যাটোকে কী রাশিয়া চালাচ্ছে? প্রশ্ন ক্ষুব্ধ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর সরকারকে তার দেশকে যুদ্ধবিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য আবারও আহ্বান জানিয়েছেন।

শনিবার গভীর রাতে দেওয়া এক আবেগপ্রবণ ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, যেসব ভারী অস্ত্র ইউরোপে ‘স্বাধীনতাকে রক্ষা করতে পারে’ তা বরং এখন গুদামে পড়ে থেকে শরীরে ধুলো জমাচ্ছে।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়ান যুদ্ধবিমানকে মেশিনগান দিয়ে গুলি করে নামানো যাবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, ‘ন্যাটো কি করছে? এটা কি রাশিয়া চালাচ্ছে? তারা কীসের জন্য অপেক্ষা করছে? ৩১ দিন হয়ে গেছে।

আমরা ন্যাটোর কাছে যা আছে তার মাত্র এক শতাংশ চাইছি। এর বেশি কিছু নয়। ’
এদিকে, পূর্ব ইউরোপের ন্যাটো সদস্য স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বিবিসিকে নিশ্চিত করেছেন, পরে অস্ত্র ফেরত পেলে তার দেশ ইউক্রেনকে সোভিয়েত আমলের তৈরি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাতে ইচ্ছুক।

সূত্র: বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com