শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন

 

মৌলভীবাজার প্রতিনিধি:

আসছে ঈদ-উল আজহা উপলক্ষে পর্যটক এবং স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের বেহাল অবস্থা নিরসনে সড়কটির খানাখন্দ মেরামতের উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল পোরসভা। সড়কে খানা-খন্দ সংস্কার কাজ চলমান থাকা কাজের মান পরিদর্শন করেছেন পৌর প্রশাসন।

 

সোমবার (১১ মে) সকালে কাজের মান পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিব, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল। পরিদর্শনকালে কাজের গুনগত মান ঠিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এ কাজটি জনস্বার্থে সম্পাদিত হচ্ছে। আপাতত খানা-খন্দ/গর্ত ভরাট কাজ চলছে। আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে শীঘ্রই বিটুমিন (Surface Work) এর কাজ শুরু হবে।

 

শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, রেলওয়ে স্টেশন থেকে ৩৬০ফুট পর্যন্ত এ রাস্তাটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন মর্মে স্থানীয় সূত্রে তাৎক্ষণিকভাবে জানা যায়। দ্রুততম সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ রাস্তাটির স্থায়ী মেরামত-সংস্কার করানোর জন্য স্টেশন মাস্টারকে অবহিত করা হয়েছে। ঈদকে সামনে রেখে আপাতত রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য পৌরসভা থেকে জনস্বার্থে খানা-খন্দ/গর্ত মেরামত করা হচ্ছ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com