রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

 

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে শ্রীমঙ্গলে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনায় ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল। সাধারণ সম্পাদক জামাল মুসরাফিয়া-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অপসোনিনের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির, বিকন ফার্মার এমপিও আজিজুর রহমান, এরিস্টো ফার্মার এমপিও মোহাম্মদ আলী, এভারেস্ট ফার্মার এমপিও আসাদুর রহমান এবং জিসকার এমপিও হুমায়ূন নাসির প্রমুখ।

বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ তাদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা এখন হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রোগীর দালাল চক্র ধরতে গিয়ে ঔষধ প্রতিনিধিদের পুলিশি গ্রেফতারের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের হয়রানি বন্ধ করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি এ ঘটনায় ঔষধ মালিকপক্ষের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com