রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা 

মৌলভীবাজার প্রতিনিধি

সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমানকে ঢাকা পুলিশ অধিদপ্তর এবং মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এ উপলক্ষে তাদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন সিলেট রেঞ্জের কর্মকর্তারা। বৃহস্পতিবার ৭ মে দুপুরে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে , সিলেটে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বিদায়ী অতিথিদ্বয়কে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় ডিআইজি কার্যালয়ের কনস্টেবল হতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিদয়ী ডিআইজি মোঃ মুশফেকুর রহমানের সাথে কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি উভয় কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে মোঃ মুশফেকুর রহমান সিলেট রেঞ্জে দায়িত্ব পালনকালে সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, মোঃ হাসান নাহিদ চৌধুরী, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত দায়িত্বে), পুলিশ সুপার, আরআরএফ, মোঃ তারেক মাহমুদ, পুলিশ সুপার, হবিগঞ্জ, মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এঅ্যান্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট),রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেটসহ অত্র কার্যালয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার রিয়াজুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৮ মে) সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com