রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার

 মৌলভীবাজার প্রতিনিধি:

মাদক কারবারিসহ আটক ৭ মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকাসহ ২ মাদক কারবারিসহ মোট ৭ আসামি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (৮ মে) রাতে শ্রীমঙ্গল থানার এসআই মামুন হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামন থেকে মাদক কারবারি দেবেন (৩৫) ও সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)-কে আটক করেন। এসময় আটককৃতদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লক্ষ টাকা জব্দ করেন পুলিশ সদস্যরা। এদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের অন্য এক অভিযানে চুরি মামলার ২জন, জিআর ওয়ারেন্ট ২জন এবং নিয়মিত মামলার ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com