রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে

 

মৌলভীবাজার প্রতিনিধি:

আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুর দেড়টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে আয়োজিত এই জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন দলটির শীর্ষ নেতারা।

জনসভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ মহল সক্রিয়ভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগকে জনগণের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেন তারা।

জনসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আগামীকাল বিএনপিকেও নিষিদ্ধ করা হতে পারে।

 

কিন্তু প্রশ্ন হলো, খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়। তাহলে কি সেটাই ন্যায়বিচার?
তিনি আরও বলেন, “জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনো তাদের মাথায় রয়ে গেছে। যারা এক সময় গণহত্যা চালিয়েছে, তারা আজ আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, এটি জাতির জন্য ভয়ংকর।”

 

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন, “১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা ফ্যাসিবাদ চায়, নাকি প্রকৃত গণতন্ত্র চায়।” তিনি ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি ও রাজনৈতিক বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

নাইদ ইসলাম অভিযোগ করে বলেন, “একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি।” তিনি আরও বলেন, “একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল। এখন নির্বাচনের মাঠে এসে বলছে মামলা তুলে নেবে।

 

এটি তাদের কুটকৌশল। এতে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা তাদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।” জনসভায় মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাস-কে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলার জন্য প্রীতম দাসই এই আসনের যোগ্য প্রতিনিধি।

 

সভা শেষে এনসিপির নেতাকর্মীরা একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করেন। মিছিলটি শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com