রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

নেত্রকোনা-২ আসনে ছাত্রদলের নির্বাচনী প্রচারণার দায়িত্ব পেলেন মীর আকাশ 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নেত্রকোনা-২ আসনের নির্বাচনী প্রচারণার দায়িত্ব পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাহমুদুল হাসান আকাশ।
নেত্রকোনার সন্তান মীর মাহমুদুল হাসান আকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক, এবং বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলীয় সূত্র জানায়, ‘দেশ গড়ার পরিকল্পনা’সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় উপস্থিতির কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ায় মীর মাহমুদুল হাসান আকাশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দলের পক্ষ থেকে অর্পিত এই আস্থা তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। আমি কথা দিচ্ছি, নেত্রকোনা-২ আসনের প্রতিটি ঘরে ঘরে বিএনপি’র জনাব তারেক রহমানের “দেশ গড়ার পরিকল্পনা” ৮ দফার বার্তা পৌঁছে দিতে এবং নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের ধানের শীষের নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টায় বদ্ধপরিকর। নেত্রকোনার মাটি, বিএনপির ঘাঁটি—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে রাজপথে ও প্রচারণায় সরব থাকব ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি নেত্রকোনা-২ আসনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com