রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পটিয়ায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. ইমন (২৪)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহযাত্রী মো. নয়ন (২০)।

তাদের দুজনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কঞ্চননগর শাহছুফিবাড়ি এলাকায় বলে জানা গেছে। আহত নয়ন ওই এলাকার মো. জসিমের ছেলে বলে জানা গেছে। গত শনিবার (১০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ির যাওয়ার পথে পেছন দিক থেকে দ্রুতগতির আল্লাহ মহান নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান,অভিযোগের প্রেক্ষিতে এঘটনায় মামলা রুজু হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com