বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

চট্টগ্রামে নারী সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

 

 

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলি ঘাট এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে এক নারী সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় দৈনিক আমার সংগ্রাম পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় স্টাফ রিপোর্টার রেবেকা সুলতানা রেখা চৌধুরী ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আসমা আক্তার তামান্না ও আল আমিন খান নামের দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে আকমল আলি ঘাট এলাকায় ইলিশ মাছ চুরির চেষ্টা করে বলে স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে।

 

ঘটনার বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিকদের ফোন করা হলে রেবেকা সুলতানা সহ সাংবাদিক মিজান সমরকন্দী, বিল্লাল হোসেন ও আসিফ খন্দকার ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত হয়ে তারা দেখতে পান এক কথিত সাংবাদিক হৈচৈ করছেন। ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে কথিত সাংবাদিক ও তার সহযোগীরা রেবেকা সুলতানা ও উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

হামলার সময় রেবেকা সুলতানার হাতে, বুকে ও পায়ে আঘাত লাগে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

 

রেবেকা সুলতানা তার অভিযোগে আরও জানান, ঘটনার পর থেকে বিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা তার পেশাগত সুনাম ক্ষুণ্ণ করছে।

 

এই ঘটনায় রেবেকা সুলতানা রেখা চৌধুরী ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

ইপিজেড থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com