মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

বাঘায় মোবাইল ফোন, মোটর সাইকেল, দেশীয় অস্ত্রসহ আটক ৪

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকা থেকে একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ ৪জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয় জনতা।

 

আটককৃতরা হলেন- উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০),বাউসা ইউনিয়নের আড়পাড়া (কুবলিকান্দি) গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯),কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) সহ নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ভিকটিম- ইউসুফ আলী(১৭) নামে একজন। শনিবার( ১১/১০/২০২৫) রাতে তাদের আটক করা হয়।

 

স্থানীয় সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টায় চিৎকার শুনে বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে ৪জনকে আটক করে স্থানীয় মাহাতাবের বাসায় রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে । আটকের সময় একজন কৌশলে পালিয়ে যায়।

 

লালপুরের ইব্রাহীম (পিতা-বাবুল মন্ডল) নামে একজন জানান,বন্ধুদের ডাকে বাঘায় আসেন। পরে উপজেলার খেড়ুর মোড় এলাকায় গিয়ে চা খেয়ে নিজ বাড়ী লালপুর যাওয়ার কালে অভিযুক্তগণ বল প্রয়োগ করে পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক কেড়ে নেয়। পরে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে বিনোদপুর বাজারে রেখে যায়।

 

অফিসার ইনচার্জ(ওসি) আফমআছাদুজ্জামান জানান, পরবর্তীতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে দ্রুতবিচার ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে। উপ পরিদর্শক রবিউল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। এ মামলায় আসামী করা হয়েছে- জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন, মনিরুল ইসলাম সহ অজ্ঞাতদের। মামলায় ইউসুফ আলীকে ভিকটিম ও ইব্রাহীমকে স্বাক্ষী করা হয়েছে। দ্রুতবিচার আইনে মামলাটি করেছেন ইউসুফ আলী।

 

মামলায় ৮জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন- জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন , মনিরুল ইসলাম,রজব আলী,শান্ত,আনোয়ারুল হক,মিন্টু ও বকুল সহ অজ্ঞাত ৪/৫ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com