বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

 

মোঃ রাসেল বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বেকার যুবক ও যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কারিগরি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি’র ম্যানেজার ও ন্যাশনাল কো-অর্ডিনেটর ম্যানুয়েল হাঁসদা।

ধামইরহাট এপি’র শিশু নিরাপত্তা অফিসার লিউনিডাস বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এস. এম. জিল্লুর রহমান। প্রশিক্ষণ কার্যক্রমটি সার্বিক কো-অর্ডিনেশন করেন ডেভিড সাংমা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রাবণ মজুমদার এবং প্রশিক্ষক শরিফউদ্দিন আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান সরদার বলেন, “দক্ষ জনশক্তিই দেশের মূল চালিকাশক্তি। ওয়ার্ল্ড ভিশন তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, তা অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্তদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে।”
সভাপতির বক্তব্যে ম্যানুয়েল হাঁসদা বলেন, “পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য।

এই সনদ তাদের পেশাগত জীবনে নতুন দ্বার উন্মোচন করবে।” অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com