বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ রাসেল বাবু ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পুষ্টি মেলা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেতারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি’র ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, “একটি সুস্থ ও সবল জাতি গঠনে সুষম ও পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের পুষ্টি সচেতনতা বাড়াতে হবে।”

বিশেষ অতিথিবৃন্দ মা ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিজ নিজ দপ্তরের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের স্টল প্রদর্শিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com