মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক সেবনের উপকরণসহ ৩ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকাকে মাদকমুক্ত করতে এই অভিযান চালানো হয়, পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দুপুর অনুমান ২টার দিকে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রঘুনাথপুর মোড় এলাকায় প্রথম অভিযানটি চালায় এ সময় মাদক সেবনরত অবস্থায় সরঞ্জামসহ উপজেলার চকতিলন গ্রামের মৃত দছিম উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলামকে (৩৫) হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে বিকেল অনুমান ৫টার দিকে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক হন মঙ্গলবাড়ী বাজার এলাকার দুলাল মণ্ডলের ছেলে আব্দুল কাদের (২২) এবং কোকিল গ্রামের নীলু মণ্ডলের ছেলে সেলিম হোসেন (৩০)।

উভয় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: সাজ্জাদ পারভেজ। উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমানও সাথে ছিলেন। আদালত প্রথম অভিযানে আটককৃত শহিদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

এ ছাড়া দ্বিতীয় অভিযানে আটককৃতদের মধ্যে আব্দুল কাদেরকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সেলিম হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ধামইরহাটে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com