মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আটক হয়েছে। উদ্ধার হয়েছে চোরাই মালামাল।সোমবার (২৬ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের অন্যতম সদস্য নিতাই মালাকার (২৮) ও মিলন শেখ (৩৮)_কে আটক করেন পুলিশ সদস্যরা।
এসময় আটককৃত চোরদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গত ২৪ এপ্রিল রাতে আশিদ্রোন ইউনিয়ন এলাকায় গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেড এর কারখানা থেকে চোরচক্র বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নেয়।
অভিযোগ প্রাপ্তির পর বিভিন্ন সিসি ক্যামেরার ফোটেজ পযালোচনা করে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।