সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে চায়ের স্বাদ নির্ণয় (টি টেস্টিং) ও মান নিয়ন্ত্রণ বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৭০ জন অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, পঞ্চগড় ও নরসিংদীসহ বিভিন্ন জেলার চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক, টি মার্চেন্ট, নৌবাহিনীর কর্মকর্তা এবং চা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা চা স্বাদ নির্ণয়, গুণগত মান যাচাই এবং আধুনিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন। চা শিল্পের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com