মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস

 

মোঃ রাসেল বাবু, ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ 

 

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী এক বিশাল অভিযানে ৫ হাজার লিটারেরও বেশি চোলাইমদ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। উপজেলার মঙ্গলবাড়ী এলাকার মুকুন্দপুর গ্রামে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে এক ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন থানার চৌকস কর্মকর্তা ও সেকেন্ড অফিসার এস আই শরিফুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।

মুকুন্দপুর গ্রামের চিহ্নিত কিছু মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ৫ হাজার লিটারের অধিক দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জব্দকৃত ওই বিশাল মাদকের চালান জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন, “মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।” ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলতে এবং যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি এই অভিযানে সহযোগিতা করার জন্য স্থানীয় সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com