মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

মা ইলিশ সংরক্ষণ অভিযানে চট্টগ্রামে ২.৫ টন ইলিশ জব্দ, ৪ বোট মালিককে জরিমানা

চট্টগ্রাম অফিস:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ২.৫ টন ইলিশ মাছ, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ৪টি বোট মালিককে জরিমানা করেছে প্রশাসন।

 

রবিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় নৌ পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও সিএমপি পুলিশ।

 

অভিযানকালে সাগর থেকে ফেরা ৪টি বোট থেকে মোট ২,৫০০ কেজি (২.৫ টন) ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়া ২ লাখ মিটার (মোট ১০ লাখ বর্গমিটার) কারেন্ট জাল, যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা, জব্দ করা হয়।

 

জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে বোটগুলোর মালিকদের মোট ৮৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

জব্দ করা মাছগুলো জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা-এতিমখানা, সমাজসেবা অধিদপ্তর ও গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

 

অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন,

> “মা ইলিশ রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”

 

 

উল্লেখ্য, প্রতিবছর প্রজনন মৌসুমে সরকার মা ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ করে বিশেষ অভিযান পরিচালনা করে থাকে, যাতে দেশের নদনদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com