বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আদালত প্রাঙ্গণে যুবলীগ নেতাকে দেখতে গিয়ে সরকারবিরোধী স্লোগান, আটক ৭

মোঃ সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামে-আদালত প্রাঙ্গণে যুবলীগ নেতাকে দেখতে গিয়ে সরকারবিরোধী স্লোগান, আটক ৭, জানা যায় কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেন রানা (৪০) কে গতকাল বৃহস্পতিবার জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করার পর আজ শুক্রবার (১০ অক্টোবর) তাকে স্পেশাল কোর্টে তোলা হলে কোর্ট প্রাঙ্গণে তার অনুসারীরা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণকারী ডিউটি পুলিশ তথ্য পাঠালে কোতোয়ালী থানা পুলিশের তিনটি গাড়ি এসে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে।বিষয়টি দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। আটককৃতদের নাম হলো — তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম আরও বলেন, আসামিকে আদালতে তোলার সময় কয়েকজন স্লোগান দেয়; পরে তাদের ধাওয়া করে আটক করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই চলছে। আটককৃতদের বিরুদ্ধে কী ধারা প্রযোজ্য হবে তা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com