শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত নওগাঁর হাঁপানিয়া সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মোস্তফা ও মালেক নামে দুই জনের মৃত্যু বন্যহাতির আক্রমনে বাঁশখালীতে বিট কর্মকর্তা আহত লোহাগাড়ায় শিবির নেতার পিতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক দল জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে: ড.ফয়জুল হক ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইএইচআরসিজি’র আলোচনায় প্রফেসর নসরুল কদির চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন চাঁন্না সাবুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ লাল্টু (৪৮) ও মোঃ শাকিবুল ইসলাম (২১) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ লাল্টু রাজশাহী মহানগরের রায়পাড়া (পূর্ব) এলাকার মৃত জাহাঙ্গীর হোসেন পল্টুর ছেলে এবং মোঃ শাকিবুল ইসলাম রাজশাহীর দূর্গাপুর উপজেলার নান্দীগ্রাম এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। অভিযানে ২ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে।Open photo

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, ভেজাল পণ্য ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com