রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে আমদানিকৃত ভারতীয় শাড়ী উদ্ধার, আটক ৩

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পন্থায় আমদানিকৃত ভারতীয় শাড়ী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেন এর এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা সিলেট আঞ্চলিক সড়কের সখিনা সিএনজি পাম্পের সামনে থেকে একটি পিকআপ গাড়ি থেকে ২৬৯ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

এসময় গাজীপুর জেলার জয়দেবপুরের রুহুল আমিন এর পুত্র রায়হান হাওলাদার (৩৫), চাপাই-নবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের আবুল কাশেমের পুত্র ওমর ফারুক (৩২) ও নেত্রকোনা জেলার পূর্বধলার হাছেন আলীর ছেলে মো. আবু তাহের (৪৫)-কে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভাবে আমদানি করা ভারতীয় শাড়ীর চালান নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে আসছিল। জব্দ করা শাড়ীর মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com