মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

ইতিহাসের প্রথম জুমার নামাজ ও মুসল্লিদের সংখ্যা

 

নিউজ ডেস্ক: সপ্তাহের সাত দিনের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন হলো জুমা। আল্লাহতায়ালা এই দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন। রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে বরকতময় দিন জুমার দিন। এদিন মুসলিম উম্মাহর জন্য রয়েছে বিশেষ কিছু আমল, যা পালন করলে পাওয়া যাবে অফুরন্ত সওয়াব ও পরকালীন সফলতা।

 

জুমার গুরুত্ব

 

পবিত্র কোরআনে আল্লাহ বলেন-

 

‘হে ঈমানদারগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে চলো এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো।’

(সুরা জুমআ : ৯)

 

এ আয়াতের মাধ্যমে স্পষ্ট নির্দেশ এসেছে যে, আজান হওয়ার পর দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে দ্রুত মসজিদে যেতে হবে। শুধু নামাজ পড়াই যথেষ্ট নয়, বরং যত আগে যাওয়া যায় ততই উত্তম।

 

রাসুল (সা.) বলেছেন-

“যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করে এবং প্রথম প্রহরে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল। দ্বিতীয় প্রহরে গেলে গরু, তৃতীয় প্রহরে গেলে ভেড়া, চতুর্থ প্রহরে গেলে মুরগি এবং পঞ্চম প্রহরে গেলে ডিম কোরবানির সওয়াব পাবে। এরপর ইমাম খুতবা শুরু করলে ফেরেশতারা আমল লেখা বন্ধ করে খুতবা শোনেন।”

(বোখারি : ৮৮১)

 

ইতিহাসের প্রথম জুমা

 

নবীজি (সা.) যখন হিজরত করে মক্কা থেকে মদিনার পথে ছিলেন, তখন তিনি কুবায় কয়েকদিন অবস্থান করেন। সেখান থেকে জুমার দিনে মদিনার পথে বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছলে জোহরের সময় হয়ে যায়। তখনই তিনি প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেন।

 

ঐ জামাতে প্রায় একশ জন মুসল্লি উপস্থিত ছিলেন।

 

তবে অন্য কিছু বর্ণনায় চল্লিশ জন থাকার কথাও পাওয়া যায়।

(বোখারি ১ম খণ্ড : পৃ. ৪৫৫-৫৬০; ইবনে হিশাম ১ম খণ্ড : পৃ. ৪৯৪)

 

জুমা ফরজ হওয়ার আগের নামাজ

 

হিজরতের পর জুমার নামাজ ফরজ হওয়ার আগে নবুয়তের ১২তম বর্ষে মদিনার নাকিউল খাজিমা এলাকায় একবার ২ রাকাআত জুমা আদায়ের ঘটনা পাওয়া যায়। সেখানে হজরত আসআদ বিন জুরারাহ (রা.) ইমামতি করেন। তবে এটি ছিল নফল নামাজ।

 

জুমার দিন নির্ধারণ

 

মুহাম্মদ ইবনে সিরীন থেকে বর্ণিত- ফরজ হওয়ার আগে আনসারগণ একত্রিত হয়ে আলোচনা করেন, ইহুদিদের শনিবার এবং নাসারাদের রবিবার নির্ধারিত আছে। তাই মুসলমানদেরও একটি দিন থাকা উচিত। আলোচনার পর তারা শুক্রবার নির্বাচন করেন, যা ‘ইয়াওমুল আরুবা’ নামে পরিচিত ছিল। এরপরই দিনটির নাম হয় ‘জুমার দিন’।

(মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৩/১৫৯, হাদিস : ৫১৪৪)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com