বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে গ্রেপ্তার ২১

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে ২১ জন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মহানগরীতে ৮ ও জেলায় ১৩ জন। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে বোয়ালিয়া থানা এলাকায় একজন, রাজপাড়া থানায় দুইজন, শাহমুখদুম থানায় দুইজন, পবা থানায় একজন, দামকুড়া থানায় একজন এবং চন্দ্রিমা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগ কর্মী হালিম শেখ (৫২), শরিফুল ইসলাম (৪৫), শওকত হোসেন রবু (৫০), মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিযাম আলী রুপম (২৮), শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল (২৬), ছাত্রলীগ কর্মী রাজু শেখ (২৫), নওহাটা পৌরসভা তাঁতিলীগের সভাপতি আনোয়ার খান (৫২), নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন (৪০)।

অপরদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com