বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহীর বানেশ্বর বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি,

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় জুবায়ের হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহী থেকে আসার সময় অজ্ঞাতনামা ট্রাকের চাপায় জুবায়ের হোসেন ৪৮ ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন আব্দুল খালেক। তারা দুইজন একই মোটরসাইকেলর আরহী ছিলেন।

নিহত জুবায়ের হোসেন ৪৮ গুরুদাসপুর কারিগরি কলেজের প্রিন্সিপাল, পিতা মোঃ বদর উদ্দিন মোল্লা, সাং কানাইখালী নাটোর, গ্রামের বাড়ি গুরদাসপুর নাটোর। আহত আব্দুল খালেক পিতা মৃত মোকছেদ আলী নাজিরপুর, থানা গুরদাসপুর, জেলা নাটোর।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানায় জুবায়ের হোসেন এবং আব্দুল খালেক রাজশাহী থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল ড্রাইভিং করছিলেন আহত আব্দুল খালেক এবং জুবায়ের হোসেন পিছনে বসে ছিলেন। বানেশ্বর বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে একটি ব্যাটারি চালিত ভ্যান রাস্তার পার্শে দাড়িয়ে ছিলো সেই ভ্যানে ধাক্কা লেগে মোটরসাইকেলর পিছনে থেকে জুবায়ের হোসেন রাস্তায় ছিটকে পড়েন রাস্তায় চলতি পাথর বোঝায় ট্রাক এসে চাপা দেয় এতে ঘটনাস্থলে জুবায়ের হোসেন নিহত হন।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত পবা হাইওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com