শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আরএমপি’র বেলপুকুর থানার অভিযানে বিদেশি মদ ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদ ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আবু সাইদ সজিব (২২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

জানা যায়, গত (৫ ফেব্রুয়ারি) বিকেলে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার হরিপুর এলাকায় এক ব্যক্তি বিদেশি মদ ও ফেন্সিডিল বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তাঁর টিম গতকাল বিকাল সোয়া ৫টায় বেলপুকুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু সাইদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ ও ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com