সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূ

মোঃসিরাজুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে আওয়ামী দোসর ডন সেলিম কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। ২ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার মঠের ঘাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারেকুল ইসলাম তারেক, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী, মুড়াপাড়া ইউনিয়ন মহিলাদলের নেত্রী হেনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দলীয় কর্মসূচি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দল গাউছিয়াতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে। নেতাকর্মীরা মিছিলটি নিয়ে সাওঘাট এলাকায় পৌছামাত্র ক্যাসিনো স¤্রাট ডন সেলিমের নির্দেশে তার ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে।

এ ঘটনার খবর পেয়ে আমরাসহ উপজেলার বিএনপির বিভিন্ন নেতকর্মীরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্বার করে নিয়ে আসি। এ ঘটনাকে কেন্দ্র করে ডন সেলিম উল্টো আমাদের বিএনপি, অঙ্গ সহযোগি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে।

আমরা এ মানববন্ধনে এ ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার চাই এবং আওয়ামী দোসর ক্যাসিনো স¤্রাট ডন সেলিমের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোরদাবি জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com