রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত নোটিশে নাছিমুল হক বুলবুল, (ডেইলি ইন্ডাস্ট্রি) আহবায়ক, আসাদুর রহমান জয় (এনটিভি/আমাদের সময়/ ইউএনবি), সদস্য সচিব, মো. আবু বকর সিদ্দিক (মাই টিভি /ভোরের কাগজ), সদস্য, এম আর ইসলাম রতন (প্রতিদিনের বাংলাদেশ/একুশে টিভি), সদস্য এবং একে সাজু (ডিবিসি নিউজ) কে সদস্য করা হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি নওগাঁ জেলার প্রেস ক্লাবে বিভিন্ন অনিয়মহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে।

এছাড়া পেশাদার বেশ কিছু সাংবাদিক প্রেস ক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, এ নিয়ে প্রশাসনসহ সর্ব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ জেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ইতিমধ্যে আহবায়ক কমিটি প্রেসক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। আজ থেকে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।সকল সদস্যবৃন্দকে নতুন আহবায়ক কমিটিকে সার্ভিস সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com