শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মাগুরা প্রতিনিধি:

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবার ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার সকালে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ সময় মাগুরা ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ১৫০ জন অসহায়, দিনমজুর ও হত দরিদ্র শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন, যুগ্ম আহবায়ক খান আমিনুর রহমান পিকুল, বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের, হেফাজতে ইসলামের মাগুরা জেলা শাখার আমির মাওলানা কাজী জাবের বীন মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নাজিরুল ইসলাম ।

গণঅধিকার পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ অন্যান্যরা।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, রিপোর্টার্স ইউনিটি শুধু একটি সাংবাদিকদের সংগঠন নয় । এটি একটি সামাজিক আন্দোলনের নাম । সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছরই শীতের মৌসুমে অসহায় ছিন্ন মূল মানুষের মাঝে ধারাবাহিকভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে থাকি।

তারই ধারাবাহিকতায় এ বছরের প্রথম ধাপে ১৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে মাগুরার ০৪ টি উপজেলায় বিভিন্ন ধাপে কম্বল ও শীত বস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি।

গত বারের চেয়ে এবার আরও বেশি মানুষকে শীত বস্ত্র ও কম্বল সহায়তা করার পরিকল্পনা আমাদের আছে। যা ধারাবাহিক ভাবে সম্পন্ন করবো ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক আলী আশরাফ বলেন, সেবামূলক এ কর্মকাণ্ডে আমরা শরিক হতে পেরে ভালো লাগছে। আমরা আরও বড় পরিসরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য চেষ্টা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com