শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

এবারের নির্বাচনে রাজনীতি আর নির্বাচনের উপর আস্থা ফিরিয়ে আনুন: জাকের পার্টির মহাসচিব

ফয়সাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ডের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি ও সামর্থ্য রয়েছে জাকের পার্টির। পরিবেশ-পরিস্থিতি দেখে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার দুপুরে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার বলেন, ৩৫ বছর আগে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

এ দীর্ঘ সময়ে জাকের পার্টি দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগতভাবে কারও না কারও সাথে সংযুক্ত হয়েছে। ইসলামি দলসহ যে দলগুলো দেশ ও জাতির স্বার্থে কথা বলে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। সামনের পরিস্থিতি দেখে জোটবদ্ধ হয়ে, নাকি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের নির্বাচনী প্রচলিত আইন যতোটা কঠোর, তার প্রয়োগ ততোটা কঠোর নয়। রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচনী আইনের তোয়াক্কা খুবই কম করে। একইভাবে দলের লোকজন, প্রার্থী ও তাদের সমর্থকরাও নির্বাচনী আইন তেমন একটা মানেন না। দশকের পর দশক ধরে নির্বাচনগুলোতে যেভাবে আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে, তা সবাইকে পরিহার করতে হবে।

রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিত্বে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরী, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ন কবির, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ওবায়েদ মোল্লা, কৃষক ফ্রন্টের সম্পাদক কৃষক মহিউদ্দীন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com