রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠকি সম্পাদক সুমন গ্রেপ্তার -হাজারি গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ

মো: সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভম্বের) নগরের লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপরে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি।এদিকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নগরের হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী উক্ত দোকানিকে হত্যার উদ্দেশ্যে একত্রিত হয়ে তার দোকানে আক্রমণ করে।

বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী যৌথবাহিনীর ওপর হামলা করে।

এ সময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে। চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনীর ওপর অ্যাসিড হামলার সঙ্গে জড়িত আক্রমণকারী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com