রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নওগাঁ সাতভাই চাম্পা ও পঞ্চ হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁয় দুটি হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এ মামলা করেন। এর আগে সকালে শহরের দয়ালের মোড়-ডিগ্রির মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম।

অভিযানে পৃথক অপরাধে দয়ালের মোড় এলাকার হোটেল সাত ভাই চাম্পা ও রুবির মোড় এলাকার পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে মামলা নির্দেশ দেন তিনি।

এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে চিন্ময় প্রামাণিক বলেন, অভিযান চলাকালীন সময়ে সাত ভাই চাম্পা হোটেলে গেলে ছয় লিটার দুধ নষ্ট অবস্থায় পাওয়া যায়।

এছাড়াও পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় গেলে পাঁচ কেজি শুকনা ও এক কেজি নষ্ট কাঁচামরিচ পাওয়া যায়। ফলে সাত ভাই চাম্পার মালিক আমিরুল ইসলাম ও পঞ্চ হোটেলের মালিক মারুফ আহমেদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

নওগাঁ বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বলেন, দুপুরে জেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক বাদী হয়ে মামলা দুটি করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন বিচারক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com