রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

সাতকানিয়ায় মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে নয় হাজার টাকা জরিমানা’

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ অক্টোবর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।এ সময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাওচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শনসহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃ‌দ্ধির পেছনে জ‌ড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।

উক্ত অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার কামাল, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com