সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নওগাঁর মহাদেবপুর উপজেলার দশটি ইউনিয়নের ১২০ জন মেম্বার ডাকবাংলো চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

জ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁ জেলার মহাদেবপুরে দশটি ইউনিয়নের ইউপি মেম্বারদের পদ বাতিল না করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে এর আয়োজন করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত ১২০ জন মেম্বার এতে অংশ নেন।

দুপুর ১২টায় উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বর থেকে ইউপি মেম্বারদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাইহান আলম (সদর), মাবুদ আলী (সদর), হোসেন আলী (সফাপুর), শাহীন আলম (রাইগাঁ), আঙ্গুর বেগম (হাতুড়), শেফালী আকতার (এনায়েতপুর) প্রমুখ।

বক্তারা বলেন, ‘আমরা গ্রাম আদালতের সদস্য হয়ে বিচার কার্য পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করি। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, বিভিন্ন প্রকারের প্রত্যয়ন প্রদানে শনাক্তকারি হিসেবে মুখ্য ভূমিকা পালন করি। আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগীতা করি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বভাতা, দারিদ্র বিমোচনে সরকারের গৃহীত নানা কর্মসূচি প্রত্যক্ষভাবে সহযোগীতার মাধ্যমে বিতরণ করি। এলাকার রাস্তাঘাট সংস্কারে সরকারি অর্থে গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়ন করি। কৃষি কাজে সরকারি ভর্তুকি প্রদানের সময় প্রকৃত কৃষকের তালিকা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করি।

মানবপাচার রোধে সহযোগীতা প্রদান করি। আমরা মাদকদ্রব্যের ব্যবহার বন্ধে বিশেষ ভূমিকা পালন করি।’ তারা বলেন, ‘আমরা গত ২০২১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে মেম্বার নির্বাচিত হই।

এলাকার মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে আমাদেরকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন। আমরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করি আমাদের দায়িত্বকাল আরও দুই বছর পাঁচ মাস বাকি আছে। এমতাবস্থায় পরিবর্তীত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিদেরকে বাতিল করার কথা শোনা যাচ্ছে।

ইউপি মেম্বারদেরকে বাতিল করা হলে জনগণ সেবা প্রাপ্তির বিষয়ে ব্যাপকভাবে সমস্যার সম্মুখিন হবেন। আমরা দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করিনি। দলীয় প্রভাবমুক্ত থেকে সরাসরি জনগণের সেবা করে থাকি।

আমাদের যেন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া না হয়।’ পরে এসব দাবি সম্বলিত সকল ইউপি সদস্যের পক্ষে রাইগাঁ ইউপি সদস্য আনিছুর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান কাছে হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com