বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণ

রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে হামলার দ্বিতীয় দিনেও। এ পর্যন্ত ১৩৭ জন ইউক্রেন সেনার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সিএনএন-এর টিম বলছে, আজ ( ২৪ ফেব্রুয়ারি) শুক্রবার কিয়েভে তারা তিনটি বিস্ফোরণের খবর পেয়েছে।ইউক্রেনের ইউনিয়ান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হেরাশচেঙ্কো বলেছেন, তিনি দুটো বিস্ফোরণের খবর পেয়েছেন। তিনি আরও বলেছেন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সম্ভবত।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী।এদিকে, রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলীয় একটি বিমানঘাঁটি নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াই চলছে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গোস্তোমেল বিমান ঘাঁটির উপর দিয়ে একাধিক রুশ হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা গেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, লড়াই অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com