সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বগুড়ায় বইমেলা শুরু রবিবার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রবিবার বিকাল ৪টা থেকে ৯ দিনের বইমেলা শুরু হচ্ছে। বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন করবেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

বিশেষ অতিথি থাকবেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা), বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য রাখবেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। এছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে বইমেলার আলোচনা, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে বইয়ের স্টল বসেছে। প্রতিদিনি থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বইমেলায় পুন্ড্র সম্মাননা পদক প্রদান করা হচ্ছে দেশবরণ্যে সঙ্গিত শিল্পী শওকত হায়াত খান ও বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সামির হোসেন মিশু। ২৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।

বিশেষ অতিথি থাকবেন বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন।বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, বগুড়া বাসির সহযোগিতা নিয়ে বইমেলা শুরু হবে রবিবার বিকাল ৪টায়। আমাদের সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com