বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

পকেটমারের খপ্পরে পড়ে মোবাইল ছিনতাই

সরকার নওগাঁঃ নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ওমর ফারুক শপথ নিতে গিয়ে পকেটমারের খপ্পরে পড়ে মোবাইল ছিনতাই উজ্জ্বল কুমার। সংসদ ভবনের সামনে ওমর ফারুককে শুভেচ্ছা জানান অনেকে , নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য নতুন এমপি দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান ছিল বুধবার (১০ জানুয়ারি)।

সেই অনুষ্ঠানে গিয়ে পকেটমারের খপ্পরে পরে মোবাইল হারিয়েছেন নওগাঁ-৬ আসন (আত্রাই-রানীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ওমর ফারুক।বুধবার দুপুর ১টার দিকে সংসদ ভবনের বকুল তলা গেইটে (মানিক মিয়া অ্যাভিনিউ) এই ঘটনা ঘটে।তথ্যটি ওমর ফারুক নিজেই নিশ্চিত করেছেন।

ওমর ফারুক বলেন, “শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সংসদ থেকে বের হওয়ার সময় গেইটে এই ঘটনা ঘটেছে।”স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ওমর ফারুকের স্ত্রী ছড়া বলেন, “সংসদ ভবন থেকে বের হওয়ার সময় অনেক মানুষ শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন।

তখনই ঘটনাটি ঘটে।”সংসদ সদস্যের মামা মো. নয়ন বলেন, “সংসদ থেকে বের হওয়ার সময় অনেকে শুভেচ্ছা জানাতে ঘিরে ধরেছিলেন। সেই ভিড়ের মধ্যেই কেউ ওমর ফারুকের কোটের পকেট থেকে মোবাইলটি উঠিয়ে নেয়।”

ওমর ফারুকের বড় ছেলে সাহিত্য জানান, তার বাবা ওয়ান প্লাস-৯ ব্রান্ডের মোবাইল ব্যবহার করতেন। পকেটমার তা নিয়ে গেছে।”দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক ট্রাক প্রতীকে ৭৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন পান ৬৯ হাজার ৯৭১ ভোট। নওগাঁ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com