শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ১৫৯ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটালো ওয়ার্ল্ড ভিশন শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

শীতে সুস্থ থাকতে ভরসা রাখুন ৫ সুপারফুডে

লাইফস্টাইল ডেস্ক

শীত আসতেই সর্দি-কাশি কিংবা জ্বরে ভোগেন কমবেশি সবাই। এর সঙ্গে অলসতা, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথাসহ নানা সমস্যা দেখা দেয় ব্যক্তিভেদে।বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা শীতে নানা রোগে আক্রান্ত হন। তাই এ সময় পাতে কিছু খাবার রাখা জরুরি, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

চা

ক্যামোমাইল, পেপারমিন্ট বা গ্রিন টি’র মতো অর্গ্যানিক চা এই শীতে এনার্জি বুস্ট করে রাতারাতি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এসব চা।একই সঙ্গে সামগ্রিক ফিটনেস উন্নত করতেও দারুণ কাজ করে চা। চায়ের সঙ্গে লবঙ্গ, লেবু বা আদা দিলে স্বাদ ও স্বাস্থ্য উপকারিতাও বাড়াতে পারে।

হলুদ

শরীরের প্রদাহ কমাতে হলুদে কারকিউমিন নামক একটি যৌগ আছে, যার শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আদার সুরক্ষা

আদা রক্তসঞ্চালন বাড়াতে ও শীতকালে শরীরকে গরম রাখতে সাহায্য করে। শরীরে বিভিন্নরকম প্রদাহ রুখতে ও শীতজনিত অসুস্থতা নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে আদা।

যেমন সর্দি-কাশি ও ফ্লু প্রতিরোধে সহায়তা করতে পারে। আপনি আদা চায়ের জন্য গরম পানিতে আদা মিশিয়ে পান করতে পারেন। স্যুপ ও স্টুতে আদা খেতে পারেন।

দারুচিনি

রক্ত সঞ্চালন উন্নত করতে ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এর অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও আছে, যা শীতকালীন অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

হট চকোলেট বা চায়ের মতো গরম পানীয়তে যোগ করে পান করতে পারেন দারুচিনি। ওটমিল বা দইয়ের উপরও ছিটিয়ে দিতে পারেন দারচিনি গুঁড়া।

রঙিন ফল ও সবজি

শীতে দৈনিক অন্তত একটি করে হলেও কমলালেবু খান। এই রসালো ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

https://bdprotidinkhabor.com/ Google News Channel বাংলাদেশ প্রতিদিন  খবর  পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

শীতের সর্দি ও ফ্লুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া হাইড্রেশন ও ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এছাড়া বিটরুট, গাজরসহ শীতের রঙিন সবজি নিয়মিত পাতে রাখুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com