বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

যুব ও ছাত্রলীগের হামলায় ৭ বিএনপি নেতাকর্মী আহত

বরিশাল মুলাদীতে সভা শেষ করে ফেরার পথে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ৭ জন আহত হয়েছেন। গতকাল (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার  দুপুর ২ টার দিকে এই হামলা চালানো হয়।

হামলায় শফিপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি এস্কেন্দার আলী বাঘা, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন হাওলাদার ও সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হাওলাদারসহ অন্তত ৭ জন আহত হয়।

শফিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ মোল্লা জানান, মুলাদী পৌরসভার পাশে উপজেলা বিএনপির কার্যালয়ে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলো। মসজিদ মার্কেটের সামনে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের নেতৃত্বে একদল নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এতে ওই ৭ জন আহত হয়।

মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার খান জানান, হামলার ঘটনা থানা পুলিশকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com