রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

নারী ক্রিকেটারদের বেতন বাড়লো

বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেটারদের জন্য সুখবর, তাদের মাসিক বেতন বাড়লো। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হলো। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ সোমবার সন্ধ্যায় দিলেন এ তথ্য।

বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল হাসান পাপন জানান, ‘এতদিন মেয়েরা যে ম্যাচ ফি ও মাসিক বেতনটা পেতো, ওটা আমরা বাড়িয়েছি। আজ (সোমবার বোর্ড সভায়) সিদ্ধান্ত নিয়েছি নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর। ভালো পরিমাণে বাড়ানো হয়েছে।’

সেই ভালোটা কত ও কেমন? বিসিবি প্রধানের ব্যাখ্যা, ‘ভালোর তো শেষ নাই। এখন যা পাচ্ছে, তার চেয়ে স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে।’২৫ জন নারী ক্রিকেটার আছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। তাদের বেতন কত বাড়লো? পাপন জানান, যেটা মাসে ৬০ হাজার টাকা ছিল, সেটাএখন থেকে এক লাখ হবে। আর যাদের বেতন ছিল ৩৫ হাজার, এখন থেকে তারা পাবেন ৫০ হাজার টাকা।

এদিকে পুরুষ ক্রিকেটারদের মধ্যে যারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন তাদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। পাশাপাশি ‘এ’ দলের চারদিনের টেস্টের ম্যাচ ফি কম ছিল। সেটা বাড়ানো হয়েছে।

তবে মেয়েদের বেতনটাই উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাপন বলেন, ‘বাংলাদেশে মেয়েদের ক্রিকেট খেলা এত সহজ না। ক্রিকেট খেলাটাই একটু কঠিন। একে তো খেলার জন্য আলাদা একটা পিচ বা উইকেট লাগে; মাঠ হলেই হবে না। এটার সঙ্গে যেসব জিনিস দরকার, এটা অনেক ব্যয়ের খেলা।’

‘এত কষ্টের মধ্যেও, এত বাধা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেট খেলছে, আমরা যে সুবিধা দেই, ওই তুলনায় কিছুই না। অন্য কোনো জায়গায় হলে এরা আরও অনেক বেশি সুবিধা পেতো। এটা আমরা জানি। সেজন্য মনে করি এটা প্রথম ধাপ। ওরা যে স্যালারি বা ম্যাচ ফি পায়, অনেক কম। আমরা আশা করছি এ প্রক্রিয়া শুরু হলো, আস্তে আস্তে উন্নতি হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com