বুধবার, ২২ Jul ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

হিজাব মামলায় মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম

শিক্ষার্থীদের হিজাব পরায় বিধিনিষেধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের কর্ণাটক রাজ্যে। এমন পরিস্থিতিতে কয়েকদিন ধরেই সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। এদিকে হিজাব বিতর্ক নিয়ে যে মামলা চলছে সেখানে মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ আশ্রম।

রাজ্যের কারওয়ার জেলার রামকৃষ্ণ আশ্রম বলছে, হিজাব নিয়ে যে বিতর্ক চলছে তা অপ্রয়োজনীয়। তাছাড়া এমন ঘটনা শান্তি ও সম্প্রীতির পরিপন্থি। নির্যাতিত মুসলিম শিক্ষার্থীদের পক্ষে কাজ করা আইনজীবীকে রক্ষায় কাজ করবে বলেও আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ওই আইনজীবী হামলার শিকার হন।

রামকৃষ্ণ আশ্রমের প্রধান পুরোহিত স্বামী ভাবেশানন্দ এক বিবৃতিতে জনান, ওই আইনজীবীর নাম দেবদত্ত কামাত। শিক্ষার্থীদের হিজাব পরার অধিকারের কথা তুলে ধরতে কোরআন থেকে আয়াত উদ্ধৃতি করায় ডানপন্থিদের আক্রমণের শিকার হন তিনি। কিন্তু এর মাধ্যমে ওই আইনজীবী হিন্দু ধর্মের কোনো ক্ষতি করেনি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

স্বামী ভাবেশানন্দ বলেন, স্কুল-কলেজে মুসলিম মেয়েদের পোশাক নিয়ে একটি অপ্রয়োজনীয় আলোচনা চলছে। এ ধরনের বিতর্ক তৈরি হওয়ায় আমি বেদনা অনুভব করছি। এটি নিশ্চিতভাবেই ভালো কিছু বয়ে আনবে না কারণ এগুলো শান্তি-সম্প্রীতির পরিপন্থি।

স্বামী ভবেশানন্দ আরও বলেন, কেউ কেউ তাকে হিন্দুধর্মের বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ ধারণা একেবারেই অবাঞ্ছিত ও ভিত্তিহীন। আদালতে একজন আইনজীবী তার মক্কেলের ন্যায়বিচার পেতে কাজ করেন। এটা পেশাদার কাজ ও দায়িত্ব। এটাকে হিন্দুধর্মের বিরোধী অবস্থান হিসেবে চিহ্নিত করা যাবে না।

আইনজীবী দেবদত্ত কামাত ওই দিন আদালতকে বলেন, হিজাব মুসলিমদের সংস্কৃতির অংশ, যাকে প্রভাবিত করা যায় না। আমাদের মৌলিক অধিকার এখন কলেজ উন্নয়ন কমিটির কাছে জিম্মি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com