সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁয় ছাত্রলীগের ওপর ককটেল নিক্ষেপ, আহত ১

নওগাঁয় ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় মোশারফ হোসেন শান্ত নামের একজন আহত হয়েছেন।আজ (২২ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আন্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সরকারি কলেজ মাঠে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজ ছাত্রলীগের ২৫-২৬ জন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কেডির মোড় হয়ে শহরের সরিষা হাটির মোড় দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।

আস্তান মোল্লা কলেজের সামনের রাস্তায় পৌঁছালে ৫-৬ জন কলেজের পূর্ব দিকে থেকে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।এ সময় ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশারফ হোসেন শান্ত আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, ফুটবল খেলা দেখে ১২টি মোটরসাইকেল করে সরকারি কলেজ ছাত্রলীগের ২৫-২৬ জন নেতাকর্মী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশারফ হোসেন শান্ত আহত হয়েছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এতে একজন আহত হন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com