সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ভারতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। এ নিয়ে তর্কাতর্কি তো চলেই, মারামারির রেকর্ডও রয়েছে দেশে। তবে ফুটবল নিয়ে এমন উন্মাদনা শুধু আমাদের দেশেই নয়, চলে প্রতিবেশী ভারতেও।

আজ (২২ নভেম্বর) মঙ্গলবার কাতার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হেরে গেছে আর্জেন্টিনা। দু’দিন পরে মাঠে নামছে ব্রাজিল। কিন্তু তার আগেই এ দুই দেশের ভারতীয় সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত রোববার কেরালার কোল্লাম জেলায় ঘটেছে এই সংঘর্ষ। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বকাপের উদ্বোধনীর আগে গত রোববার নিজ নিজ দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। একপর্যায়ে তাদের মধ্যে গণ্ডগোল লাগে।

৯০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই দলের সমর্থকরাই একে অপরকে আঘাত করছেন। কিল-ঘুষির পাশাপাশি লোহার পাইপ নিয়ে প্রতিপক্ষকে পেটাচ্ছেন কেউ কেউ।শেষ পর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অবশ্য তার আগেই আহত হন দু’দলের বহু সমর্থক।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কারণ, কোনো পক্ষই পুলিশের কাছে অভিযোগ জানায়নি।

তবে ঘটনার ভিডিও যিনি ভাইরাল করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের দাবি, সেই ভিডিও দেখে অন্য জায়গায় ফুটবলপ্রেমীদের মধ্যে ঝামেলা হতে পারে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেই ভিডিও সরানোর তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com