সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বাঘায় ১০ জন জুয়াড়ীসহ আটক ১২

রাজশাহীর বাঘায় পৃথক পৃথক অভিযানে ১০ জন জুয়াড়ীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ (১৭ অক্টোবর) সোমরার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।জুয়াড়ী ১০ জন আটককৃতরা হলেন, হরিপুর এলাকার আখের আলীর ছেলে সাইদুল ইসলাম(৪৮),ইউনুস আলীর ছেলে রিপন আলী(৩০),মৃত নিজাম আলীর ছেলে জাহাঙ্গীর আলী(৩০),মৃত ইয়াকুব সরকারের ছেলে আনোয়ার হোসেন(৪৯), ওমর আলীর ছেলে মন্টু আলী(৪৫),খাগড়বাড়ীয়া এলাকার হযরত আলীর ছেলে আকবর আলী(৪৫),মৃত আছের উদ্দিনের ছেলে আলিফ আলী(৪৫),প্রতাবপুর গ্রামের মৃত নরেন চন্দ্র প্রামানিকের ছেলে সপ্তম প্রামানিক(৫০), নাটোর,বাগাতিপাড়া,চকসমাহাপুর এলাকার মহাসিনের ছেলে ইয়ার উদ্দিন(৪০),মৃত আহাদ আলীর ছেলে শফিকুল ইসলাম।
এছাড়া মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আলাইপুর গ্রামের জাকিরের ছেলে রফিকুল ইসলাম ও মীরগঞ্জ ভালুকর গ্রামের শের আলমের ছেলে মোঃআকাশকে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে পুলিশ উপজেলার হরিপুর রাজমনির বাজারস্থ রাসেল স্মৃতি সংঘ এর ক্লাব ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলায় ব্যবহত তাস,খেঁজুর পাতার পাটি,নগদ আট হাজার আটশত ত্রিশ টাকাসহ ১০ জুয়াড়ী, আলাইপুর ও মীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা  করে ২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান,আটককৃত ১০ জনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে – ৪ একটি  মামলা এবং অন্যান্য আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত মোট ১২ জন আসামীকে মঙ্গলবার(১৮অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com