শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

রাজশাহীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীতে ভাবগাম্ভির্য ও জাঁকজমক ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে ১২ই রবিউল আওয়াল আজ (৯ অক্টোবার ) রবিবার সকাল ৯ টার দিকে রাজশাহী নগরীর শিরইল কলোনীর বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের মতই এবারো রাজশাহী মহানগর গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে জলুস ধর্মীয় র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শিরইল কলোনী ৪নং গলির শেষ মাথায় বায়তুল মামুর জামে মসজিদ প্রঙ্গন থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি,পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা আতাউল মোস্তাফা কাদেরী। র‌্যালী শেষে মসজিদে ফিরে মিলাদ মাহফিল ও দোয়া করে প্রায় পাঁচ হাজার প্যাকেট তাবারুক বিতরন করা হয় ।
এসময় গাউছিয়া কমিটির সভাপতি ড: শরিফুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, এবং উদযাপন কমিটির আহব্বায়ক ডা:শাহিদ আলীসহ সাহজাহান আলী, খালেদ হোসেন ভোলা,আজাহার আলীমুন্না জমসেদ আলী,আসলাম,নজরুল কাওশার সালাহ উদ্দিন প্রমুখ ,এর পক্ষ থেকে নবী ও রাসুলের প্রেমীকদেরকে আনন্দ র‌্যালীতে এসে দিনটি উদযাপনে সহযোগিতা করা, আইনশৃংখলা বাহিনীর শৃংখলা রক্ষায় সহযোগিতা করায় এবং অনুষ্ঠানটি প্রচার করারজন্য সাংবাদিকরদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করাহয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com