রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

রাজাপুরে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার ছিড়ে ফেলেছে দূর্বিত্তরা

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া বাজার এলাকায় জাতীয় শোক দিবসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার ছিড়ে ফেলেছে দূর্বিত্তরা।গত সোমবার দুপুরে স্থানীয়দের নজরে আসলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। বাজারের দোকান সহ বিভিন্ন জায়গায় লাগানো শোকাবহ আগষ্ট ও ১৫ আগস্ট সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি লেখা এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ শহীদদের ছবি সম্বলিত পোস্টার গুলো ছিড়ে প্রায় আধা কিলোমিটার দূরে রাস্তার পাশে টুকরো টুকরো করে ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা বলেন, জাতির পিতার ছবি এমনভাবে কারা ছিড়েতে পারে তা আমাদের জানা নাই। তবে যে বা যাহারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান বলেন ,ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের দাবী জাতির পিতার ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার যাহারা ছিড়েছে তাদের শনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনা হোক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ বলেন, শোকের মাস আসলেই আমরা আতঙ্কের মধ্যে থাকি। বিএনপির সন্ত্রাসীরা ও বঙ্গবন্ধুর খুনিরা এই মাসে তৎপর হয়ে ওঠে কোনো না কোনো ঘটনা ঘটায়। ২ নং শুক্তাগড় ইউনিয়নের কেওতা এলাকায় জাতীয় শোক দিবসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত লাগানো পোস্টার গুলো ছিড়ে ফেলেছে সন্ত্রাসীরা। বিএনপির কিছু নেতারা ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারেনা।

তিনি রাজাপুর থানা পুলিশকে অচিরেই এমন ন্যাক্কার জনক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওয়ায় আনার আহব্বান জানান এবং এমন ঘটনার তিব্র নিন্দা জানান। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি , তবে আমরা শুনতে পেরেছি বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার ছেড়ার কথা। এ ব্যাপারে সত্যতা যাছাই করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com