সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

পাবনায় জুয়ার আসর থেকে ধর্ষণ ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ০৯

পাবনার সুজানগরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন খুন, ধর্ষণ, বিশেষ ক্ষমতা আইন ও অপহরণ মামলার পলাতক আসামি।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৮ জুলাই) রাতে সুজানগর পৌর সদরের মাস্টারপাড়া আনোয়ারের মোড়ে একটি গভীর নলকূপের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মানিক সরদারের ছেলে হযরত সরদার (২০), দারোগ শেখের ছেলে সবুজ আহম্মেদ (২১), মুকাই প্রাংয়ের ছেলে নয়ন প্রাং (২২), মাহাতাব শেখের ছেলে পিন্টু (২১), মুছা মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২৪), সাজাই শেখ (২৫), শাহীন শেখ (২১), সজীব শেখ (২৬), নয়ন খান (২৩)। তারা সবাই সুজানগরে মাস্টারপাড়া মহল্লার বাসিন্দা।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর থানার একটি অভিযানিক দল সোমবার (১৮ জুলাই) রাতে অভিযান চালায়। জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৬০ টাকাসহ ১৫৬ পিস তাস জব্দ করা হয়।

ওসি আরও বলেন, এদের মধ্যে হযরতের বিরুদ্ধে নারী অপহরণসহ ধর্ষণ মামলা, পিন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা, মিঠুন মন্ডলের বিরুদ্ধে নারী অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলা এবং শাহীনের বিরুদ্ধে নারী অপহরণ ও ধর্ষণ মামলা রয়েছে। তাদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com